২০ মার্চ, ২০১৭ ১২:৫৫
নিম্নচাপের প্রভাবে সিলেটে রোববার (১৯ মার্চ) রাত থেকেই চলছে থেমে থেমে বৃষ্টি। আজ সোমবার সারাদিনও এমন অবস্থা অব্যাহত থাকবে।
সোমবার (২০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো জানানো হয়, দেশের সবকটি বিভাগের বেশ কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আর রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার ২৪ ঘণ্টার ওই পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্ছে।
আপনার মন্তব্য