২১ মার্চ, ২০১৭ ১৭:৩৪
বর্তমান সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের প্রচার এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বানিয়াচংয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেছে জেলা তথ্য অফিস।
মঙ্গলবার (২১ মার্চ ) বেলা সাড়ে ১০টায় বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ছিদ্দিক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া, জেলা তথ্য অফিসার সালাহ উদ্দিন, সাংবাদিক শেখ নমীর আলী।
সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসার সালাহ উদ্দিন সরকারের বিভিন্ন সেক্টরে উন্নয়ন তুলে ধরে বলেন, সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণের লক্ষ্যে বিশেষ প্রচার কাজের অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন। অনুষ্ঠানটি সফল ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পত্রিকায় তুলে ধরার জন্য জেলা তথ্য অফিসার উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক সর্দার আজিমুল হক স্বপন, রায়হান উদ্দিন সুমন, মখলিছ মিয়া, শিব্বির আহমেদ আরজু, মোশাররফ হোসেন, এসএম খোকন, ইমদাদুল হোসেন খান, আজিজুল হোসেন খান আজাদ, শফিকুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য