২২ মার্চ, ২০১৭ ১৬:২৪
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ মতিন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর উপর অজ্ঞাত ডাকাত কর্তৃক হামলার প্রতিবাদে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের যৌথ পরিচালনায় অবস্থান কর্মসূচীতে সহমত প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, বৃহত্তর জৈন্তা ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিক ইউনিয়নরে সহ সভাপতি হুমায়ুন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান, যুব উন্নয়ন অফিসার আজহারুল কবির, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ মালেক, সহ সভাপতি হারুন আর রশিদ, বর্তমান যুগ্ম সম্পাদক আলী হোসেন, সদস্য ইলিয়াছ আকরাম, ইব্রাহীম খলিল, জৈন্তাপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহজাহান কবির খান, বৃহত্তর জৈন্তা ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিক ইউনিয়নরে অর্থ সম্পাদক মনসুর আলম, গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুবলীগ নেতা শুভাষ দাশ, যুব নেতা মোশাররফ হোসেন, সাংবাদিক শাহ আলম, মিনহাজ মির্জা, রিয়াজ উদ্দিন বাবুল, দিদারুল আলম প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা অবিলম্বে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিনের উপর অজ্ঞাত ডাকাতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অন্যথায় উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানানো হয়।
আপনার মন্তব্য