বড়লেখা প্রতিনিধি

২৩ মার্চ, ২০১৭ ২১:৪৫

বড়লেখায় ৪০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

মৌলভীবাজারের বড়লেখায় তরুণ প্রজন্ম চান্দগ্রামের উদ্যোগে ৪০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক চিকিৎসা প্রকল্পের আওতায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের সভাপতি বাবলু হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. হোসাইন আহমদ, ডা. মির্জা উসমান রাজিব, ডা. আউয়াল, তরুণ প্রজন্মের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম, কামাল উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত