সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৭ ০৯:৪২

শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের জন্য প্রুফ আর্মার্ড ভেহিক্যাল

সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযানের জন্য সেনাবাহিনীর চারটি বুলেট প্রুফ আর্মার্ড ভেহিক্যাল নিয়ে আসা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল ৯টার কিছু পর এগুলো নিয়ে আসা হয়। সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের শিববাড়ি রাস্তার মুখে এগুলো অবস্থান করছে।

এর আগে পৌনে ৯টায় অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতেই আতিয়া মহলে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন এ ব্যাপারে জানান, 'এই মুহূর্তে আতিয়া মহল সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অভিযান শুরু করেছেন।'


গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আতিয়া মহল নামক ভবনটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। 

আপনার মন্তব্য

আলোচিত