নবীগঞ্জ প্রতিনিধি

২৫ মার্চ, ২০১৭ ১৭:০২

নবীগঞ্জে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

গনহত্যা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে মুক্তিযুদ্ধ স্মৃতিচর্চা কেন্দ্র নবীগঞ্জ এর উদ্যোগে বাংলাদেশ মুক্তি সংগ্রামের আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দিনব্যাপি কলেজ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের ইতিহাস স্কুল কলেজের শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

গনহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আলোকচিত্র প্রদশর্নীর উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীন আহমেদ বীর প্রতিক।

এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খাঁন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, সাংবাদিক এম.এ মুহিত, প্রভাষক মোশারফ মিটু, শাহেদ আহমেদ, তাহমিদ আহমেদ, ইউপি সদস্য শাহ জোবায়ের আহমেদ প্রমূখ।

মুক্তিযুদ্ধ স্মৃতিচর্চা কেন্দ্র নবীগঞ্জের প্রধান পরিকল্পক তনুজ রায় জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে পৌছে দিতে এই আলোকচিত্রমালা পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রদর্শন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত