মাধবপুর প্রতিনিধি

২৫ মার্চ, ২০১৭ ২২:০৬

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঢাকা সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেল স্টেশনের অদূরে শনিবার (২৫ মার্চ) সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, কোন ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন তা জানা যায়নি। নিহত নারীর নাম পরিচয়ও এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন জানিয়েছেন ওসি।

আপনার মন্তব্য

আলোচিত