মাধবপুর প্রতিনিধি

২৬ মার্চ, ২০১৭ ১৮:০১

মাধবপুরে ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী।

রোববার (২৬ মার্চ) সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মনতলা বাজারের আলহেরা লাইব্রেরীর মালিক আতিকুর রহমান চৌধুরী (৫০) বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে ব্যবসা পরিচালনার জন্য ঋণ নেন। কিন্তু ঋণের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। এ নিয়ে অনেকের দ্বারা তিনি অপমানিত হন। তাই ক্ষোভে দু:খে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান সত্যতা নিশ্চিত করে বলেন ঋণের দায়ে সে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত