১৭ এপ্রিল, ২০১৭ ০১:৫৬
সিলেট নগরীর শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে নিহত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ সম্পাদক জান্নাতুল ফাহিম ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপুর পরিবারের সাথে দেখা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিলেটের সন্তান এস এম জাকির হোসাইন।
রোববারসন্ধ্যায় তিনি দক্ষিণ সুরমায় তাদের বাসায় যান এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন।
জাকিরকে কাছে পেয়ে অপু ও ফাহিমের পরিবারের সদস্যরা আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় তিনি ভবিষ্যতে যেকোন প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় উপ-সম্পাদক ময়নুল ইসলাম ফয়সাল, কেন্দ্রীয় সদস্য সাইফুল আহমদ ছফু, শাহ আলম শাওন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃত্বিক দেব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (স্থগিত কমিটির) সাধারণ সম্পাদক ইমরান খানসহ সিলেটের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য