২৪ এপ্রিল, ২০১৭ ২২:২৩
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের ক্ষতিগ্রস্ত কৃষকরা ১ মে থেকে প্রতিমাসে ৩০ কেজি চাল ও নগদ অর্থ হিসেবে ৫শত টাকা পাবেন।
জগন্নাথপুর ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, হাওরে ক্ষতিগ্রস্থ ১৪ হাজার কৃষকদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুসারে ১ মে থেকে ওই ক্ষতিগ্রস্ত পরিবার এই সহায়তা পাবেন। তাঁদেরকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে এবং নগদ ৫শত টাকা দেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাসুম বিল্লাহ এ খবররের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেক ইউপির চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করার কথা বলা হয়েছে। তাঁদের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা পাওয়া যাবে এবং তাদের মধ্যে ওই সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এসব সহায়তা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে স্থায়ীভাবে থাকবে।
উল্লেখ, রোববার(২৩ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সভায় সুনামগঞ্জ জেলাকে ১ লাখ ২৫০ মেট্রিকটন চাল ও ৭৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে জগন্নাথপুর উপজেলার ১৪ হাজার কৃষক পাবেন ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে।
আপনার মন্তব্য