২৭ এপ্রিল, ২০১৭ ২৩:৩২
সিলেট নগরীর ইপশহরে পুলিশের সামনেই এক তরুণীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। তবে পুলিশ বলছে, অপহরণ নয়, মেয়েটি নিজ ইচ্ছায় চলে গেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাত প্রায় সোয়া দশটার দিকে উপশহরের বি ব্লক সংলগ্ন মসজিদের পাশের মেইন রাস্তা দিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে এক তরুণী এবং তার মা যাচ্ছিলেন। উপশহর এবিসি পয়েন্টে আসা মাত্রই শাহপরান থানার এস আই নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গাড়ীটি সিগন্যাল দিয়ে আটক করে গাড়ীর কাগজ-পত্র চেক করতে থাকে। ইতিমধ্যে কয়েকজন যুবক মোটর সাইকেল মহড়া দিয়ে এই মেয়েটিকে পুলিশের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতা তরুণীর মা অভিযোগ করেছেন, এই অপহরণের পিছনে পুলিশের প্রত্যক্ষ মদদ রয়েছে।তাদের সামনেই তার মেয়কে অপহরণ করলেও পুলিশের নীরব দর্শক হিসেবে থাকাটাই প্রমাণ করে তারা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
তবে শাহপরাণ থানার ওসি আখতার হোসেনের বলেন, পুলিশ সিগন্যাল দিয়ে একটি অটোরিকশা থামালে অটোরিকশা থেকে একটি মেয়ে নেমে পাশে থাকা একটি মোটরসাইকেলে উঠে চলে যায়। কোনো অপহরণের ঘটনা ঘটেনি।
এদিকে, তরুণী অপহরণে প্রত্যক্ষ মদদের অভিযোগে শাহপরান থানার এস আই নুরুলের শাস্তি এবং বরখাস্তের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছন স্থানীয়রা।
আপনার মন্তব্য