০২ মে, ২০১৭ ১৭:২৬
বোরো ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে যে বা যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
সোমবার (১ মে) বিকেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আকস্মিক বন্যা পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকার বন্যা দুর্গত এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভয়ের কোন কারণ নেই। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় এ বছরের বোরো ফসল তলিয়ে যায়। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। আমাদের দেশে একজন মানুষও অনাহারে থাকবে না। যদি কোনো ব্যক্তি অনাহারে থাকার সংবাদ পাওয়া যায় সরকারি কোনো কর্মকর্তাদের ছাড় দেওয়া হবে না।
তিনি সরকারি কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে থাকার পরামর্শও প্রদান করেন। আগামীতে সরকারিভাবে বিনামূল্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার-বীজসহ সব ধরণের কৃষি সহায়তা দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী ঘোষণা দেন।
সরকার দুর্যোগ মোকাবেলায় শক্ত অবস্থানে রয়েছে বলে প্রতিমন্ত্রী বলেন, আজও কোনো ব্যক্তি একাই কোনো সমস্যার সমাধান করতে পারে নি এবং ভবিষ্যৎকালেও পারবে কি না সংশয় রয়েছে। তাই দেশ ও জাতীর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করেন।
স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) শহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতা সিদ্দিক আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাহবুব আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, পাটলি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, শিক্ষক ছব্বির আহমদ চৌধুরী, ইউপি সদস্য জুয়েল মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বদরুল ইসলাম ও গীতা পাঠ করেন শিক্ষক গণেশ চক্রবর্তী।
এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরান, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, আকমল হোসেন ভূঁইয়া, ইউনুছ মিয়া, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, রুমেন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দের সাথে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা ও বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য