হবিগঞ্জ প্রতিনিধি

০৬ মে, ২০১৭ ০১:০৮

মন্ত্রী এমপির আত্মীয়-স্বজন ও বাড়ির কাজের লোকেরা ত্রাণ পাচ্ছে: নজরুল

ত্রাণ সামগ্রী হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকরা পাচ্ছে না। এগুলো দেয়া হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপির আত্মীয়-স্বজন, তাদের বাড়ির কাজের লোক ও গাড়ি চালককে। এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি শুক্রবার দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলায় বুল্লা বাজারে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারে ত্রান বিতরণ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বাধ নির্মানে সরকার প্রতিবছর গম বরাদ্দ করছে। কিন্তু সেই বাধ সুষ্টভাবে নির্মান করা হচ্ছে না। ফলে বালুর বাধ ভেঙ্গে হাওড় এলাকার অসংখ্য কৃষক আজ সর্বশান্ত। জনগনের ভোটে নির্বাচিত নয় বলে কোন জবাবদিহিতা না থাকায় এ সরকার জনগনের সাথে তামাসা করছে। করের টাকায় দেশের উন্নয়নের কথা থাকলেও প্রকৃতপক্ষে উন্নয়ন হচ্ছে সরকারি দলের নেতাকর্মীদের। বিএনপির নেতাকর্মীর্রা আজ সরকারের হামলা মামলা ও গুমের শিকার হচ্ছে। মামলা থেকে বাঁচতে শুধু পুলিশকেই নয় টাকা দিতে হচ্ছে সরকারী দলের নেতাদেরকেও।

তিনি আওয়ামীলীগের উদ্দেশ্যে বলেন, দেশে সরকার ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে তবে এ সরকারই শেষ সরকার নয়। সরকার পরিবর্তন হবেই। আগামী নির্বাচনে প্রকৃত জনদরদী দলকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মোত্তালিব মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদালের  উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রিয় সমবায় বিষয়ক সম্পাদক  ও হবিগঞ্জ পৌর পৌর মেয়র জি কে গউছ, জাসাস কেন্দ্রিয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ আহমেদ ঠাকুর, জেলা বিএনপি নেতা ইসলাম তরফদার তনু, মিজানূর রহমান চৌধুরী , এডভোকেট এনামুল হক সেলিম, মোঃ এনামুল হক, যুবদল নেতা মিয়া মোঃ ইলিয়াস।  

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম ফরিদ,সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ বক্তব্য রাখেন লাখাই সদর ইউপি চেয়ারম্যান রুপন আহমেদ ,ওয়াহিদুজ্জামান খান আগা মিয়া প্রমুখ।  

উল্লেখ্য লাখাই উপজেলার বুল্লা বামই, শিবপুর, টাউনশিপ,মাদনায় ২হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ১০ কেজি করে ২০টন চাল বিতরণ করা হয়। ।

আপনার মন্তব্য

আলোচিত