শ্রীমঙ্গল প্রতিনিধি

০৬ মে, ২০১৭ ১৮:৫৪

শ্রীমঙ্গলে হাম-রুবেলা সম্পর্কিত এডভোকেসী সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান সম্পর্কিত এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে)  শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল অডিটোরিয়ামে  এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই এডভোকেসী সভায় জানানো হয়, ক্রাশ প্রোগ্রামে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করার লক্ষে ইতোমধ্যে সারা উপজেলায় ২৩৩টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে উপজেলার ৯ ইউনিয়নে ২১৬টি ও পৌর এলাকায় ১৭টি টিকাদান কেন্দ্র আগামীকাল ৭ মে থেকে ২১ মে পর্যন্ত ছুটির দিন ব্যতীত সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

সভায় আরো জানানো হয়, ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৯৭ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হয়েছে। বাকি ৩ শতাংশ শিশুদের টিকাদানের লক্ষে ৭ মে থেকে ১৪ দিনব্যাপী উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভায় ৩২ হাজার ৮৯৫ জন শিশুকে হাম-রবেলা টিকা দেয়া হবে। এর মধ্যে উপজেলার ৯ ইউনিয়নে ২৮ হাজার ৯৯৫ শিশু ও পৌরসভা এলাকায় ৩ হাজার ৯০০ শিশুকে এই টিকা দেয়া হবে।

এডভোকেসী সভায় হাম-রুবেলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.জয়নাল আবেদিন টিটো।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।

উল্লেখ্য, সিলেট বিভাগের ৪ জেলায় ৭ মে থেকে ২১ মে পর্যন্ত ১৪ দিনব্যাপী ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হবে। এ কর্মসূচিকে সামনে রেখে আজ শ্রীমঙ্গলে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত