সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৭ ০১:৫৬

অতীতের যে কোন সময়ের তুলনায় বিএনপি এখন ঐক্যবদ্ধ : সিলেটে আমির খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী বাকশালী সরকার জগদ্দল পাথরের ন্যায় জাতি ঘাড়ে চেপে বসেছে। আওয়ামী অবৈধ সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করতে সর্বস্থরের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে তৃনমূল বিএনপি আজ অতীতের যে কোন সময়ের তুলনায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী রয়েছে। সিলেট হচ্ছে বিএনপির দুর্জয় ঘাটি। আগামী নির্বাচনে সিলেট তথা সারাদেশে বিএনপির গণজোয়ার দেখে আওয়ামী অপশক্তির পায়ের তলায় মাটি সরে গেছে। তাই তারা নির্বাচনের নামে প্রহসন করে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাদের সে স্বপ্ন দেশপ্রেমিক জনতা কখনো পুরন হতে দেবে না।

তিনি শনিবার দক্ষিণ সুরমা উপজেলার স্থানীয় মোগলাবাজারে দাউদপুর ও মোগলাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলে যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মোগলাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি মো: নামর আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হাজী বাবুল মিয়া, হাবিবুর রহমান হাবিব, এইচ এম খলিল চেয়ারম্যান, আব্দুল লতিফ খান, শাহ মাহমুদ আলী, আজির উদ্দিন আহমদ, মো: নজমুল ইসলাম, আশরাফ বাহার, ময়নুল ইসলাম মঞ্জু, আব্দুল হান্নান, শামসুর রহমান শামীম, শহিদ রেজা মেম্বার, আব্দুল আহাদ বাবুল, ইসলাম উদ্দিন, ফয়জুর রহমান বেলাল, আব্দুল মুকিত, বদরুল ইসলাম বদই, শামসুল ইসলাম হিরা, আজাদুর রহমান, চান্দ আলী, এডভোকেট জয়নাল আবেদীন, বাবরুল ইসলাম, মহিবুল ইসলাম, শাহ জুনেদ, সেবুল আহমদ, আশরাফ উদ্দিন, সুমন আহমদ আনছার, মসুদ আহমদ, মাহমুদুর রহমান মাহমুদ, লিটন আহমদ, সুরুজ আলী, বাদশা মিয়া, আব্দুল হক, জামাল আহমদ, শফি আহমদ খান, কবির আহমদ উজ্জল, মাহমুদুর রহমান, আতাউর রহমান, আহসান উদ্দিন মামুন, আবু বক্কর সিদ্দিক, আজিজুর রহমান লায়েক, এমাদ উদ্দিন, লায়েক আহমদ, সজিব আহমদ, আবুল কাহের রাশেদ, ফাহাদ আহমদ, রায়হান উদ্দিন, রিপন আহমদ, আব্দুর রহিম, আব্দুল ওয়াহিদ, শরিফ আহমদ, লিমন আহমদ ও আব্দুল খালিক নোমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত