০৭ মে, ২০১৭ ২১:৫৫
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে ওএমএস এর চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ওএমএস ডিলার রফিনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পুরেন্দু সরকার রনির ডিলারশিপ বাতিল ও ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
জানা যায়, শনিবার (৬ মে) কালোবাজারে বিক্রির উদ্দেশে স্থানীয় শরীফ উদ্দিনের ঘরে নিয়ে রাখে। কৃষকরা এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডিলার রনির দোকান এবং শরিফ উদ্দিনের দোকান তালাবদ্ধ করে দেয়।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাবেল জানান, কালোবাজারে চাল বিক্রির অভিযোগে ওএমএস ডিলার পুরেন্দু সরকার রনির ডিলারশিপ বাতিল এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মন্তব্য