বিয়ানীবাজার প্রতিনিধি

০৮ মে, ২০১৭ ১৮:১৫

বিয়ানীবাজারের প্রথম মেয়র হলেন আওয়ামী লীগের শুকুর

বিয়ানীবাজার পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস শুকুর। গত ২৫ নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার অনুষ্ঠিত নির্বাচন শেষে বেসরকারিভাবে শুকুরকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নৌকা প্রতীকে আব্দুস শুকুর মোট ৫০৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু নাসের পিন্টু পেয়েছেন ৩৮৯২ ভোট।

সোমবার বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে আব্দুস শুকুর পেয়েছেন ১৬১১ ভোট। অপরদিকে, আবু নাসের পিন্টু পান ২৬৭ ভোট।

গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে কসবা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও জাল ভোট প্রদানের অভিযোগে কমিশন এ সিদ্ধান্ত নেয়।

ওইদিন প্রকাশিত ফলাফলে ৮টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু নাসের পিন্টু ১৫৪ ভোটে এগিয়ে ছিলেন। ৩য় স্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন জগ প্রতীকে পেয়েছেন ৩৪৯২ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত