০৮ মে, ২০১৭ ২০:০৮
মৌলভীবাজারের বড়লেখায় রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার (৮ মে) বিকেলে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল একাডেমি বড়লেখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক নন্দী। একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
আলোচনা করেন পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাধারণ সম্পাদক মিলন দে, সংগীত শিল্পী ঝুমা আচার্য্য প্রমুখ।
পরে একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আপনার মন্তব্য