জগন্নাথপুর প্রতিনিধি

১০ মে, ২০১৭ ০০:৪৪

জগন্নাথপুরে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহা-সড়কের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাঘময়না তাজপুর এলাকায় বাস চাপায় মাজিদুর রহমান নামের ১২ বছরের স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত মাজিদুর রহমান পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের হারুন মিয়ার পুত্র। মঙ্গলবার সাড়ে ৫টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় নিহত মাজিদুর রহমান বাই সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে ইনাতগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস সড়কের বাঘময়না তাজপুর এলাকায় চাপা দিলে মাজিদুর গুরুতর আহত হয়।

তাকে ঐদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। মঙ্গলবার সকাল ৭টায়  চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে  মাজিদুর রহমানের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত