জৈন্তাপুর প্রতিনিধি

১১ মে, ২০১৭ ১৪:৩১

জৈন্তাপুরে ৩ নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তিন নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা প্রচার করার দায়ে নিমার আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিমারের বাড়ি উপজেলার দরবস্ত ইউনিয়নে।

পুলিশ জানায়, দরবস্ত ইউনিয়নের একটি গ্রামে একই পরিবারের দুই সদস্য ও এক আত্মীয়ের সাথে শারীরিক সম্পর্ক ভিডিও ক্যামেরায় ধারণ করত নিমার। পরে ধারণকৃত ভিডিওগুলো সে প্রচার করতে থাকে। পুলিশ খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে নিমার আহমেদকে গ্রেপ্তার করে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির নিমারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত