১২ মে, ২০১৭ ০১:১৫
বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার দুই বছর পূর্ণ হয়েছে আজ (শুক্রবার)। এ উপলক্ষ্যে সিলেট গণজাগরণ মঞ্চ আয়োজন করেছে অনন্ত স্মরণ অনুষ্ঠানের।
শুক্রবার বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ স্মরণানুষ্ঠান শুরু হবে। অনন্তসহ গত কয়েক বছরে খুন হওয়া গণজাগরণ মঞ্চের সকল সংগঠকদের হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুরু হবে এ আয়োজন।
এতে উপস্থিত থেকে বিচারের দাবিকে আরো জোরালো করার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের সংগঠকরা।
২০১৫ সালের ১২ মে সকালে অনন্ত বিজয় দাশকে নগরীর সুবিদবাজারের নিজ বাসার সমানে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। এই হত্যাকান্ডের জন্য ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করে পরদিন মামলা করেন অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ। সম্প্রতি ছয়জনকে অভিযুক্ত করে দেওয়া এই মামলার অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত। ২৩ মে মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত রয়েছে।
আপনার মন্তব্য