বিশ্বনাথ প্রতিনিধি

১২ মে, ২০১৭ ২২:০০

বিশ্বনাথে চাচাতো ভাইয়ের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু, হামলাকারী গ্রেপ্তার

নিহত ওয়ারিছ আলী

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে চাচাতো ভাই রমজান আলীর (৫৫) হামলায় নিহত হয়েছেন ওয়ারিছ আলী (৬৫) নামের এক ব্যক্তি।

শুক্রবার (১২ মে) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ওয়ারিছ আলী স্থানীয় নতুন বাজারের চাল ব্যবসায়ী ও উপজেলার ধীতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত রমজান আলীকে বৃহস্পতিবার (১১ মে) বিকেলে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

গ্রেপ্তারের পর রমজান আলী সাংবাদিকদের বলেন, উপর থাকি (থেকে) ওয়াটার আইছে (ওর্ডার এসেছে), এর লাগি মারছি (এ জন্য মেরেছি)।

জানা গেছে, গত মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৭টায় বাড়ি ফেরার পথে প্রতিবেশী চাচাতো ভাই রমজান আলীর বাড়ির সামনে আসা মাত্রই রমজান আলী ধারালো অস্ত্র দিয়ে ওয়ারিছ আলীর বুকে-পিঠে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত ওয়ারিছ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (১১১ মে) দুপুরে হামলাকারী চাচাতো ভাই রমজান আলীকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মায়া বেগম (৪৫) (মামলা নং-৮)।

বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চত করে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দেয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত