বড়লেখা প্রতিনিধি

১৩ মে, ২০১৭ ১৩:০৫

বড়লেখায় গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মৌলভীবাজারের বড়লেখায় এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দক্ষিণভাগ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম সোনাহর আলী (৪০)। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের মৃত আজই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণভাগ বাজারে গাঁজা বিক্রি করছিলেন সোনাহর আলী। স্থানীয়ভাবে এ খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর দক্ষিণভাগ বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ সোনাহর আলীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩০টি পোটলায় মোড়ানো আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আদালতের মাধ্যমে শনিবার সোনাহর আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে। গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত