নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০১৭ ১৬:১১

ঝড়ে পড়া রোধে স্কুলে শিক্ষার্থীদের দুপুরের খাবার দেবে পুলিশ

সিলেটে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে পুলিশ প্রসাশনের উদ্যোগে চালু হলো ‘মিড ডে মিল' কর্মসূচি।

দুপুরে জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ বিয়াবাইল গ্রামের বিয়াবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড ডে মিল' কর্মসূচি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

পলিশ সুপার জানান, দারিদ্র্যের কারনে এসব প্রত্যন্ত অঞ্চলের অনেক শিশু অপুষ্টিতে ভুগে। ফলে বয়স বাড়ার সাথে সাথে ক্লাসে তাদের উপস্থিতির হার কমে আসে। এই ঝড়ে পড়া রোধে 'মিড ডে মিল' হিসেবে শিশুদের প্রতিদিন খাবার দেওয়া হবে। পর্যায়ক্রমে সিলেটের অন্যান্য উপজেলায় এই কার্যক্রম চালু করা হবে।

এরপর স্কুলের একশো চল্লিশজন শিক্ষার্থীর হাতে ‘মিড ডে মিল' তুলে দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত