সিলেটটুডে ডেস্ক

১৭ মে, ২০১৭ ০১:১৩

সিলেট-৩ আসনে আ.লীগের প্রার্থী হতে চান শাহ জকন

আগামী নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান সাংবাদিক শাহ্ মুজিবুর রহমান জকন। ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সে লক্ষ্যে ইতোমধ্যে মাঠে নেমেছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন জকন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অনেক বাকি থাকলেও নির্বাচনে অংশ নিতে এখনই মাঠে নেমে গেছেন তিনি। এতোদিন করেছেন অনানুষ্ঠানিক প্রচার-প্রচারণা, গণসংযোগ। এবার সরাসরি নেমেছেন নির্বাচনী মাঠে।

মঙ্গলবার উপজেলার ৯০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলীর দোয়া নিয়ে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেন এই রাজনীতিক। কটালপুর মাঝপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধাকে সালাম করে তাঁর দোয়া প্রার্থনা করেন শাহ্ মুজিবুর রহমান জকন।

প্রসঙ্গত, বর্তমানে এই আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আরেক আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ কয়েস।

আপনার মন্তব্য

আলোচিত