১৭ মে, ২০১৭ ১৯:২৮
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের চলতি বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছে পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত মহেশ রবি দাসের পুত্র জিতু রবি দাস (২৫) এবং একই এলাকার মৃত লাকি রবি দাসের ছেলে মোহন রবি দাস (৩০)।
গত মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে বুধবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, সম্প্রতি জগন্নাথপুর থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী’র নির্দেশে মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযানে বিপুল সংখ্যক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ মাদক উদ্ধার করা হয়েছে। তারই ন্যায় মঙ্গলবার রাতে জগন্নাথপুর বাজার এলাকায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক ব্যবসায়ী জিতু রবি দাস ও মোহন রবি দাসকে গ্রেপ্তারসহ ১১ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। তাদের বুধবার দুপুরে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ অফিসার এসআই হাবিবুর রহমান বলেন, তাদের বিরেুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য