১৮ মে, ২০১৭ ১৩:৪৬
নির্বাচনের ১০ দিন পর প্রকাশিত হলো বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সরকারি গেজেট। নির্বাচন কমিশন সচিবালয় থেকে বৃহস্পতিবার (১৮ মে) এ গেজেট প্রকাশিত হয়।
গেজেটে বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র হিসেবে আব্দুস শুকুরের নাম রয়েছে। গেজেটের কপি হাতে পেয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে দেখা করেছেন আব্দুস শুকুর।
গত ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্ত কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, কেন্দ্র দখল, জাল ভোট প্রদানের অভিযোগে নির্বাচন কমিশন প্রথমে কেন্দ্র বাতিল ও পরে ওই কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করেন।
গত ৮ মে কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনঃনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস শুকুর ৫০৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু নাসের পিন্টু পান ৩৮৯২ ভোট। এছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী জগ প্রতীকের মো. তফজ্জুল হোসেন ৩৪৬২ ভোট পান।
আপনার মন্তব্য