বড়লেখা প্রতিনিধি

১৮ মে, ২০১৭ ১৭:৫৩

বড়লেখায় হাকালুকি হাওরপাড়ের ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাকালুকি হাওর পারের তালিমপুর ইউনিয়নের ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ মে) বিকেলে তালিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন ও নমিজান আফতাবি ফাউন্ডেশনের অর্থায়নে এবং ম্যাক বাংলাদেশের বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের এ ত্রাণ বিতরণ করা হয়।

এতে তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের সভাপতিত্বে ও ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু।

এতে আরো উপস্থিত ছিলেন এশিয়ান রিসোর্স ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইছহাক এম সোহেল, নমিজান আফতাবি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলী সোহেল, পিসি সোহাগ রহমান, ইউপি সদস্য আইজুল আহমদ তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক বাদল, নাজমুল আবেদীন প্রমুখ।

উল্লেখ্য, ২৫০ পরিবারের প্রত্যেকে ৮ কেজি চাল, দেড় কেজি মসুর ডাল,  ১ কেজি লবন, ১ লিটার তেল ও ২ কেজি আলু পেয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত