১৮ মে, ২০১৭ ১৮:০৯
ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য গঠিত বিট পুলিশিংয়ের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে মাদক ও জঙ্গিবাদ বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন নিজ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর। বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুস আবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল আলম নুনু, যুবলীগ নেতা হেলাল আহমদ, ইউপি সদস্য শামীম আহমদ, হিফজুর রহমান, কবির আহমদ, সামাদ আহমদ ও সাজু আহমদ, ছাত্রলীগ নেতা বাবর আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য