১৯ মে, ২০১৭ ১৬:১৪
হবিগঞ্জ জেলার বাহুবলে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে চা বাগানে নিয়ে ধর্ষণ করেছে লাদেন রবি দাশ নামের এক যুবক। ধর্ষিত ছাত্রী বৃন্দাবন চা বাগানের এক শ্রমিকের মেয়ে।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার বৃন্দাবন চা বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ধর্ষক লাদেনকে (২০) আটক করেছে। লাদেন আটঘর এলাকার শম্ভু রবি দাশের ছেলে।
রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান সোহাগ জানান, শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শিশুটির মা জানান, তার মেয়ে সকালে নিকট আত্মীয় পার্শ্ববর্তী আটঘর এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে বাগানের নির্জন স্থানে লাদেন তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক লাদেন পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ লাদেনকে আটক করেছে।
আপনার মন্তব্য