সিলেটটুডে ডেস্ক

১৯ মে, ২০১৭ ২০:২৪

এয়ারপোর্ট থানায় কমিউনিটি পুলিশিং কমিটি ও বিট কার্যকরী মতবিনিময় সভা

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি ও ২৩ নং বিটের কার্যকরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় শাহীঈদগাঁস্থ একটি কিন্ডার গার্ডেন স্কুলের প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায়  প্রধান অতিথির বক্তব্যের এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. মুনাদির ইসলাম চৌধুরী বলেন কমিউনিটি পুলিশরা জনগণের সেবা দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাই তাদেরকে সহযোগিতা করতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এ সেবায় থাকেন ঠিক তদরূপ কমিউনিটি পুলিশরাও করেন। বর্তমান সরকার মানুষের নিরাপত্তা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তৃণমূল থেকে শুরু করে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, এয়ারপোর্ট থানার ৫ নং ওয়ার্ড ২৩ নং বিটের ইনচার্জ বিট অফিসার শ্রীকান্ত চন্দ্র দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়াড আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমদ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত