নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০১৭ ১৪:৩১

ধর্ষণের বিরুদ্ধে সিলেটে সাইকেল র‍্যালি ও সাংস্কৃতিক সমাবেশ আজ

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সাইকেল র‍্যালি ও সাংস্কৃতিক সমাবেশ করবে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

শনিবার (২০ মে) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়ে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এর পর সেখানে অনুষ্ঠিত হবে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।

যাদের সাইকেল আছে, তাদেরকে র‍্যালিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। সেই সাথে সকল সচেতন মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিবাদে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত