২০ মে, ২০১৭ ১৬:২৩
আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজ আগামি মাসে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভালো কিছু করতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার।
শনিবার (২০ মে) দুপুরে সিলেট নগরীর আরামবাগের একটি কনভেনশন হলে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গতকালেরম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে প্রমাণ করেছে বর্তমান বাংলাদেশ দলটি খুবই স্ট্রং।
সার্ক ইন্টারন্যাশনার স্কুল এন্ড কলেজের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বাশার বলেন, সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কাজ চলায় এতোদিন আন্তর্জাতিক খেলা দেয়া হয়নি। আগামীতে এখানে খেলা হবে। পাশাপাশি ঢাকা ও চট্রগ্রাম স্টেডিয়ামের উপর চাপ কমাতে সিলেটে বেশ কিছু বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে বলেও জানান বাশার।
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) সিলেটের একটি টিম গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন ফারুক।
আপনার মন্তব্য