সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০১৭ ১৮:৪১

রমজান উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেহরী ও ইফতারের সময় সাইরেন বাজানো ব্যবস্থা সচল রাখা এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনরে উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সভা পরিচালনা করেন সচিব মোহাম্মদ বদরুল হক।

সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে কম মুনাফায় দ্রব্যমুল্য বিক্রয়, ফরমালিন মিশ্রিত ফলমূল বিক্রয় না করা, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানান। খোলা অবস্থায় ও নোংরা পরিবেশে যাতে ইফতার সামগ্রী বিক্রয় না করার ব্যবস্থা গ্রহণ সহ অসুস্থ গরু-ছাগল জবাই না করা ও নির্ধারিত মূল্যে ভেজাল মুক্ত মাংস বিক্রয় করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীগণকে আহবান জানান।

তিনি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই প্রতিরোধ যানজট নিরসন রাস্তায় যত্রতত্রভাবে ভ্যানগাড়ি না রাখতে পুলিশ বিভাগ, র‌্যাব ও ট্রাফিক বিভাগকে এবং সেহরী ও ইফতারের নির্ধারিত সময়ে সাইরেন বাজানো ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিলেট কে অনুরোধ জানান। এছাড়া তিনি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা বিশেষ কওে তারাবীহ, সেহেরী ও ইফতারের সময় বিদ্যুৎ এর লোডশেডিং যাতে না হয় এবং কোথাও বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হলে তা পুন:স্থপনের পূর্ব  প্রস্তুত্তির ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো: রাজিক মিয়া, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর সোহেল আহমদ রিপন, সংরক্ষিত আসনের রেবেকা বেগম, সংরক্ষিত আসনের শামীমা স্বাধীণ, র‌্যাব ৯ এর পক্ষ থেকে মঈন উদ্দিন চৌধুরী, এসএমপি পুলিশ কমিশনারে পক্ষে অমূল্য কুমার চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ মো: নজরুল ইসলাম, বিদ্যুাৎ উন্নয়ন বোর্ড সিলেটের নিবার্হী প্রকৌশলী জিয়াউল হাসান, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিটি কর্পোরেশনের হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, বাজার আদায়কারী সুশেন দে প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত