হবিগঞ্জ প্রতিনিধি

২২ মে, ২০১৭ ১৯:০৭

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার লস্করপুরে কুমিল্লা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের চাকা বিস্ফোরণ ঘটে। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসের যাত্রী ১ মহিলা নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ এবং হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠায়। নিহত মহিলার পরিচয় জানা যায়নি। তার আহত শিশু পুত্রটি পুলিশের হেফাজতে রয়েছে।

অপরদিকে হবিগঞ্জ-লাখাই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ আলী নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত