জগন্নাথপুর প্রতিনিধি

২৩ মে, ২০১৭ ০১:৩৯

দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে পর্যাপ্ত সহায়তা দিয়ে যাচ্ছে সরকার : সুনামগঞ্জের ডিসি

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলজনিত কারনে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ কল্পে জগন্নাথপুর উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সমন্বয়ে অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বেলা ২টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে সরকার ক্ষতিগ্রস্থদের মাঝে পর্যাপ্ত সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি সাম্প্রতিক সময়ে জগন্নাথপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক সেইটুকু ক্ষতির পরিমান সরকারকে জানাতে হবে। এজন্য বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঠিক তথ্য প্রদানের নির্দেশ দেন। তিনি বলেন হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলাবাসীর কল্যানে কাজ করে যেতে চাই। এজন্য সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা: সামস উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওয়াহিদুল আবরার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল প্রমূখ।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আল ইমরান, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী বিদ্যুত শ্যামল চন্দ্র সরকার, উপজেলা এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: শহিদুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মতিন, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল আলম, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাইসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম জগন্নাথপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে পৌঁছলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান ও  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহসহ উপজেলা পরিষদের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

পরে জগন্নাথপুর উপজেলা বৃহৎ নলুয়া ও মইয়ার হাওর এলাকা ঘুরে দেখেন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসন মো: সাবিরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত