২৫ মে, ২০১৭ ১৯:২৭
বিয়ানীবাজার-সিলেট অভ্যন্তরীণ মহাসড়ক সংস্কার দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সড়ক ও জনপথের এ সড়কের খাসা এলাকাসহ বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্ত সংস্কারের দাবিতে সড়ক ব্যবহারকারী বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ‘ভুক্তভোগী এলাকাবাসী’ ব্যানারে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে সড়ক অবরোধ করেন।
এলাকাবাসীর অবরোধের কারণে পৌরসভার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ সিলেট-বিয়ানীবাজার সড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই লেনের এ উভয় লেনে আটকা পড়ে সব ধরনের যানবাহন। প্রায় ঘণ্টা খানেক চলা অবরোধ বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুস শুকুরের হস্তক্ষেপ ও আশ্বাসে তুলে নেন সংশ্লিষ্টরা।
আপনার মন্তব্য