২৫ মে, ২০১৭ ২৩:৫৯
সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখাতেও চলছে প্রচণ্ড তাপদাহ। সীমাহীন গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।
বৃহস্পতিবার (২৫ মে) বড়লেখায় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু হঠাৎ করে দিনের মধ্যভাগে তা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।
হঠাৎ করে বেড়ে যাওয়া তাপমাত্রার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গরমে অতিষ্ঠ অনেককে ঠান্ডা পানি ও কোমল পানীয় পান করে তৃষ্ণা নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
প্রসঙ্গত, সারাদেশেই সম্প্রতি দেখা দিয়েছে প্রচণ্ড দাবদাহ। গরমে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক শ্রেণির মানুষেরা বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকে বিভিন্ন অসুখেও আক্রান্ত হচ্ছেন।
আপনার মন্তব্য