২৭ মে, ২০১৭ ১৬:৫৭
শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী কনিকা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মৌলভীবাজার চেম্বার এন্ড কমার্স এর সদস্য জনাব তাজুল ইসলামের উপর তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এক সভার আয়োজন করা হয়।
শনিবার (২৭ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান।
সভায় বক্তারা শ্রীমঙ্গল থানা প্রশাসন কর্তৃক দুইজন আসামি গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব এস.এম ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য