২৭ মে, ২০১৭ ১৭:০২
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দেড় শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আব্দুল রব ফাউন্ডেশন ইউকে।
শুক্রবার (২৬ মে) দুপুর আড়াইটায় ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপির ভাবগলপুর গ্রামের প্রবাসী আব্দুল ছালামের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ছুয়াব উল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা ও তাজপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি সুহেল মিয়া, যুবলীগ নেতা বুলবুল মিয়া, ডা. শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি মো. কয়েছ মিয়া প্রমুখ।
মরহুম আব্দুল রবের আত্মার রুহের মাগফেরাত কামনায় তারই বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ছালাম ব্রিটের আব্দুল রবের নামে এ ফাউন্ডেশন গঠন করেন।
আপনার মন্তব্য