১০ জুন, ২০১৭ ১৩:৪৭
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ছামিন হোসেন (৪) স্থানীয় ফখরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে ছামিন নিখোঁজ ছিল। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় স্থানীয় মসজিদের মাইক থেকে এলাকায় তার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। পরে সন্ধ্যার দিকে বাড়ির পূর্ব পাশের পুকুরে তার লাশ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য