সিলেটটুডে ডেস্ক

১০ জুন, ২০১৭ ২০:৫৬

রাজনগরে বন্যা দুর্গতদের মধ্যে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

মৌলভীবাজার রাজনগর উপজেলায় বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট।

শনিবার দুপুরে রাজনগরের কামারচাক, তারাপাশা এবং উত্তরভাগ এলাকায় ২১০টি পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল, ২লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ ও ১ কেজি করে লবণ তুলে দেন ইউনিটের সদস্যরা।

জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান হোসনে আরা ওয়াহিদ, সাধারণ সম্পাদক শাহ মো. আলী শাহেদ, সদস্য- মিছবাহুদ্দোজা ভেলাই, রাধাপদ দেব সজল, হাসান আহমদ জাবেদ, যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত