১১ জুন, ২০১৭ ১০:৪৭
প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রোববার সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার ফয়জুর রহমান জানান, রাত ১০টার দিকে আখাউড়া থেকে আসা ডেমু ট্রেনটি লাউয়াছড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর একটি গাছ উপড়ে পড়ে। এসময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
এদিকে রাত থেকে শ্রীমঙ্গল ও ভানুগাছ স্টেশনে চট্টগ্রামগামী উদয়ন, ঢাকাগামী উপবন, লোকাল ট্রেন সুরমা ও জালালাবাদ ট্রেন আটকা পড়ে।
খবর পেয়ে রাত ২টার দিকে কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
পরে সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার।
আপনার মন্তব্য