গোয়াইনঘাট প্রতিনিধি

১১ জুন, ২০১৭ ১৭:০৪

জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি নিহত, বাসে অগ্নিসংযোগ

সিলেটের জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহত মো. ইউসুফ আলী জাফলং চৈলাখেল ৮ম খন্ড গ্রামের তোতা মিয়ার ছেলে। এ ঘটনায় বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষোব্দ জনতা।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, রোবাবার সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পুর্ব জাফলং ইউনিয়ন পরিষদের অদুরে জাফলং থেকে সিলেট অভিমুখের একটি বাসের (চট্রমেট্রো ব-১১-০৪৭৩) সাথে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্তলেই মোটর সাইকেলটির আরোহি ইউসুফ মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। এতে উভয় প্রান্তে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে এস আই ওসমান গনিসহ পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন। এসময় দুর্ঘটনাকবলিত বাসটিতে অগ্নিসংযোগ করে স্থানীয় জনতা।

বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত হিল্লোল রায়,সেকেন্ড অফিসার এস আই বদিউজ্জামান,এস,আই,মতিউর রহমান, এস,আই জিয়াউর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট থানার অফিসার তদন্ত হিল্লোল রায় জানান, গাড়িতে অগ্নিসংযোগসহ এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত