জগন্নাথপুর প্রতিনিধি

১২ জুন, ২০১৭ ২১:১৬

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা ‍পুলিশের  অভিযানে চৌদ্দ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রুবেল (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মাকরকোনা গ্রামের চেরাগ আলীর ছেলে।

জানা যায়, রোববার (১১ জুন) সন্ধ্যায় জগন্নাথপুর থানার উপ পরিদর্শক  (এসআই) কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর সুইচ গেইট এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, রুবেল চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী।

আপনার মন্তব্য

আলোচিত