১৪ জুন, ২০১৭ ২০:৩৯
হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ‘সতীর্থ ৮৩ কল্যান সংস্থা’র সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার (১৪ জুন) হবিগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে সাধারন সভা ইফতার পার্টি অনুষ্টিত হয়।
সংস্থার চেয়ারম্যান সিদ্ধার্থ শংকর তালুকদার পল্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিব উদ্দিন আহমদ সোহেল, মোঃ জিয়াউল হাসান তরফদার মাহীন, ইমতিয়াজ আহমেদ চৌধুরী তুহিন, এডভোকেট এসএম বজলুর রহমান, আব্দুল হান্নান মোঃ গাজী, চুনারুঘাট পৌরসভার চেয়ারম্যান নাজিম উদ্দিন সামছু।
সতীর্থ ৮৩ কল্যান সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ কামরুল ইসলাম সেলিমের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন সর্তীথ ৮৩র পরিচালক আব্দুল হান্নান মোঃ গাজী, মোঃ আব্দুল বাছেত, মোঃ এখলাচুর রহমান গোলাপ, সাকাওয়াত হাসান শাহীন, আবু কায়সার মোঃ আব্দুল হাদী,প্রধান শিক্ষক ফজলুল করিম খসরু, কমলা কান্ত দেব বিভু, মোঃ ইসমাইল তরফদার তনু, দুলাল বনিক, মিসবা উদ্দিন খান মিলন, মোঃ আমিনুল ইসলাম ফটিক, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, শিশির রঞ্জন দাশ মিন্টু, নির্মল, প্রফেসর সৈয়দ সুমেল, প্রবাসী মহিবুর রহমান আক্কাস প্রমুখ।
উল্লেখ্য, “বন্ধু জেনো আছি, সুখে দুঃখে কাছাকাছি” এই প্রত্যয় নিয়ে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৩ সালের ক্লাসমিট ও বন্ধুদের নিয়ে তৈরি হয়েছে সর্তীথ ৮৩ কল্যান সংস্থা।
আপনার মন্তব্য