১৬ জুন, ২০১৭ ০০:৪৪
উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম.এ মান্নান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহা-সড়কে অবস্থান করছে। উন্নয়নকে এগিয়ে নিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।
বৃহস্পতিবার বিকেল জগন্নাথপুর উপজেলা পরিষদের ৪তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের উদ্বোধনী ফলক উম্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি উন্নয়নের স্বার্থে ও দলের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বানও জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে নব-নির্মিত ওই ভবনের উদ্ধোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু প্রমূখ।
এদিকে- দুপুরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জনতা ব্যাংকের আর্থিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ হাওর এলাকার ৫শতাধিক অসহায় পরিবারদের মাঝে নগদ ১০লক্ষ টাকা বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি।
অপরদিকে- জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে পশু খাদ্য, ঔষধ, ভ্যাকসিন, গরু ও হাঁসের ঘর মেরামত সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল আহমদ জানান, উপজেলার ২শ ৩জন কৃষকের মাঝে এসি আই টিআরপি গো-খাদ্যে এবং ১শ ২২ বক্স এন্ট্রি ওয়ার্ম (কেট) ট্যাবলেট ও বিভিন্ন ধরনের ১০হাজার টাকা মূল্যের ভ্যাকসিন দেয়া হয়েছে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ ৩জন খামারীর গৃহ নির্মান সামগ্রী বিতরন করা হয়েছে।
আপনার মন্তব্য