মৌলভীবাজার প্রতিনিধি

১৯ জুন, ২০১৭ ১৯:৪৩

মৌলভীবাজারে গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে ওয়ার্কশপে ঢুকে গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদের ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন।

সোমবার (১৯ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে সংগঠনের নেতা কর্মীরা ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন।

সংগঠনের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, সিনিয়র সহ- সভাপতি মাহবুবুর রায়হান কুতুব, সাবেক সাধারণ সম্পাদক এমি জামান টুটুল, যুগ্ন সম্পাদক সাজন আহমদ,সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, গেরেজ মালিক আলি আহমদ প্রমুখ।

এসময় আলি আহমদ বলেন, গত ৬জুন রাতে আমার গ্যারেজে ঢুকে সন্ত্রাসীরা আমার গ্রাহকের গাড়ি পুড়িয়ে দিয়েছে। এখন আমি কিভাবে এত দামী গাড়ির মূল্য পরিশোধ করব জানিনা। পুলিশের কাছে সিসি টিভি ফুটেজ থাকার পরও তারা অপরাধীদের ধরছে না।

আপনার মন্তব্য

আলোচিত