১৯ জুন, ২০১৭ ২৩:০৮
বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে।
সোমবার সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মীরা শহরের চৌমোহনা চত্বরে সমবেত হলে পুলিশ প্রতিবাদ মিছিল করতে দেয়নি।
জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিচ্ছেন। এর মাধ্যমে গনতন্ত্রকে আজ হত্যা করা হচ্ছে।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দীকি বলেন, ‘কোনও প্রকারের মিছিল সমাবেশ পূর্ব অনুমতি ছাড়া করা যাবে না বলে পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে এসে বাঁধা দেন’।
এব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান, অনুমতি না নিয়ে কর্মসূচি পালন করার জন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে।
আপনার মন্তব্য