মাধবপুর প্রতিনিধি

২০ জুন, ২০১৭ ১৬:১৮

মাধবপুরে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে পোশাক কারখানার নারী কর্মীকে ঘরে আটক করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) সকালে গ্রেপ্তারকৃত সোহেল মিয়া (২২) কে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তারকৃত সোহেল উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কাশেম জানান, গত ১৮ জুন রাতে বেঙ্গাডোবা একটি ভাড়াটিয়া বাসায় স্থানীয় একটি পোশাক কারখানার এক যুবতীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সোহেল মিয়া। ওই নারী সোহেল মিয়ার বাসার ভাড়াটিয়া ছিলেন।

এ ব্যাপারে ধর্ষণের শিকার যুবতীর মা বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন। এ মামলায় মঙ্গলবার ভোর রাতে বেঙ্গাডোবা গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই আবুল।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জের বিচারিক আদালতে সোহেল মিয়াকে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  



আপনার মন্তব্য

আলোচিত